সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের পর জনপ্রিয়তার শীর্ষে ইলন মাস্কের প্ল্যাটফর্ম ‘এক্স’ (পূর্বের টুইটার), এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এনেছে আয়ের নতুন নিয়ম। যেখানে ক্রিয়েটররা তাদের কনটেন্টের ইন্টার্যাকশন বা এনগেজমেন্টের উপর ভিত্তি করে আয় করতে পারবেন।
আগে এক্সে ক্রিয়েটররা ভিডিও বা পোস্টে বিজ্ঞাপনের লভ্যাংশ থেকে আয় করতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, প্রিমিয়াম অ্যাকাউন্টধারী ক্রিয়েটরদের আয়ের পরিমাণ নির্ভর করবে তাদের কনটেন্টে কতটা ইন্টার্যাকশন হয়েছে তার উপর। অর্থাৎ, কনটেন্টে যত বেশি লাইক, কমেন্ট বা শেয়ার, তত বেশি আয়। বিজ্ঞাপনের লভ্যাংশের তুলনায় এই নিয়মে ক্রিয়েটরদের আয়ের পথ আরও সুগম হবে, কারণ তাদের মূল লক্ষ্য থাকবে কনটেন্টে ইন্টার্যাকশন বাড়ানো।
ইলন মাস্ক বলেন, “কনটেন্টে যত বেশি এনগেজমেন্ট, তত বেশি আয়।” তবে, পেমেন্টের হার বা পরিমাণ এখনো নির্দিষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই নিয়মের ফলে যারা আকর্ষণীয় কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এক্সের ভবিষ্যৎ মানিটাইজেশন পরিকল্পনা-
এক্স জানিয়েছে, এই নতুন নিয়মের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু পরিবর্তন আসতে পারে প্ল্যাটফর্মটির মানিটাইজেশন পলিসিতে। এ কারণে, ক্রিয়েটরদের আয়ের পথ আরও সহজ এবং আরও বেশি লাভজনক হয়ে উঠতে পারে।


0 মন্তব্যসমূহ