একই সাথে চলবে ২টি হোয়াটর্সঅ্যাপ ।। কিভাবে এক ডিভাইসে ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন!

 

বর্তমান যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত এবং অফিসের কাজের জন্য আলাদা দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, কিন্তু দুটি ফোন ব্যবহার করা অস্বস্তিকর। তবে আপনি খুব সহজেই একটি স্মার্টফোনে ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারেন। 

 


নিচের ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই আপনার ফোনে ২টি হোয়াটসঅ্যাপ যুক্ত করে ফেলুন-

1. দুটি সিম কার্ডের প্রয়োজন, প্রথমে নিশ্চিত করুন আপনার ফোনে দুটি সিম কার্ড (বা -সিম) রয়েছে।

2. হোয়াটসঅ্যাপ সেটিংসে প্রবেশ করুন, হোয়াটসঅ্যাপ খুলে, সেটিংসে যান এবং নামের পাশে থাকা তিরে ক্লিক করুন।

3. অ্যাকাউন্ট অ্যাড করুন, ‘অ্যাকাউন্ট অ্যাড অপশনে ক্লিক করুন। এটি করার জন্য আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট থাকতে হবে।

4. নতুন নম্বর যুক্ত করুন, নতুন অ্যাকাউন্ট যুক্ত করতে অন্য একটি ফোন নম্বর প্রবেশ করুন।

5. ভেরিফিকেশন কোড লিখুন, আপনার ফোনে আসা ছয়-সংখ্যার ভেরিফাইড কোডটি প্রবেশ করুন।

6. প্রোফাইল সেটআপ করুনপ্রোফাইল ছবি এবং নাম নির্বাচন করেনেক্সট ক্লিক করুন।

7. অ্যাকাউন্ট সুইচ করুন, দ্বিতীয় অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেলে, উপরের ডানদিকের কোণে থ্রি-ডট মেনুর অধীনেস্যুইচ অ্যাকাউন্টস অপশন ব্যবহার করে আপনার অ্যাকাউন্টগুলো সুইচ করতে পারবেন।


এভাবে আপনি সহজেই এক ফোনে ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ