আসুন, ফেসবুকের সব পোস্ট একসাথে ডাউনলোড করার সহজ উপায় জেনে নেওয়া যাক-
ফেসবুকে আমরা প্রতিনিয়ত কত কিছুই শেয়ার করি। নিজের পছন্দ-অপছন্দ থেকে শুরু করে ব্যক্তিগত মতামত, সবকিছুই পোস্ট করেন অনেকে। তবে সময়ের সাথে সাথে এই পোস্টগুলি বিব্রতকর বা স্মৃতির উৎস হয়ে উঠতে পারে। তখন অনেকেই ফেসবুকের এই পোস্টগুলি ডাউনলোড করে রাখতে চান, বিশেষ করে যদি তারা তাদের অ্যাকাউন্ট বন্ধ করার পরিকল্পনা করেন। ফেসবুকের নিজস্ব টুলস ব্যবহার করে এই কাজটি অত্যন্ত সহজ। চলুন জেনে নিই কিভাবে একসাথে সব পোস্ট ডাউনলোড করা যায়।
সব পোস্ট ডাউনলোড করবেন যেভাবে:
১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. মেন্যু আইকন (তিনটি আনুভূমিক লাইন) ট্যাপ করুন।
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ডানপাশের ওপরের দিকে থাকে।
আইওএসের ক্ষেত্রে ডানপাশের নিচের কোণায় থাকবে।
৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন ট্যাপ করুন।
৪. ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. মেটার ‘অ্যাকাউন্ট সেন্টার’ সেকশনে ট্যাপ করুন।
৬. ‘ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন’ অপশনে ট্যাপ করুন।
৭. ‘ডাউনলোড ইউর ইনফরমেশন’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন’ অপশনে ট্যাপ করুন।
৯. ‘স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশন’ অপশনটি নির্বাচন করুন।
১০. ফেসবুকের যেসব কনটেন্ট ডাউনলোড করা যাবে সেগুলোর তালিকা দেখা যাবে।
১১. ‘পোস্টস’ অপশনটি খুঁজে বের করে চেকবক্সে টিক চিহ্ন দিন।
১২. ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
১৩. পোস্টসংবলিত ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করুন। - নিজের ফোনে ডাউনলোড করার জন্য ‘ডাউনলোড টু ডিভাইস’ অপশনে ট্যাপ করুন।
১৪. নতুন পেজ চালু হলে বিভিন্ন অপশন দেখা যাবে। - ডেট রেঞ্জ: কয়দিনের পোস্ট ডাউনলোড করবেন তা নির্বাচন করুন। - ফরম্যাট: ফাইলটি কোন ফরম্যাটে ডাউনলোড হবে তা নির্বাচন করুন। - মিডিয়া কোয়ালিটি: মিডিয়াগুলো ‘হাই’, ‘মিডিয়াম’ বা ‘লো’ মানে ডাউনলোড করার অপশন নির্বাচন করুন।
১৫. প্রয়োজন অনুসারে অপশন নির্বাচনের পর ‘ক্রিয়েট ফাইলস’ বাটনে ট্যাপ করুন।
১৬. ডেটার আকার অনুযায়ী ফাইল তৈরি করতে সময় নেবে। প্রস্তুত হলে ফোনে নোটিফিকেশন আসবে।
১৭. ‘ডাউনলোড ইউর ইনফরমেশন’ পেজে পুনরায় প্রবেশ করুন।
১৮. পোস্টের ফাইলটির নিচে ‘ডাউনলোড’ বাটনে ট্যাপ করুন।
এই সহজ ধাপগুলো অনুসরণ করলেই, আপনার ফেসবুক পোস্টগুলো ‘জিপ’ ফাইল আকারে ডাউনলোড হবে। 😊📱

0 মন্তব্যসমূহ