চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশে ইমো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। প্ল্যাটফর্মটিতে স্বচ্ছতা, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তি বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবারসিকিউরিটি অ্যাওয়ারনেস মাস উপলক্ষে অক্টোবরে ইমো এই তথ্য প্রকাশ করে, যা বিশ্বজুড়ে এর কমিউনিটিতে আস্থা নির্মাণ এবং নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে উপস্থাপন করার অংশ।
ইমো ২৪/৭ এআই প্রযুক্তির মাধ্যমে পাবলিক কনটেন্ট পর্যবেক্ষণ করে। পাশাপাশি, ব্যবহারকারীদের ক্ষতিকর আচরণগুলো রিপোর্ট করতে উৎসাহিত করে। এই বছরের প্রথম প্রান্তিকে বিদ্বেষমূলক কনটেন্ট এড়াতে ৯০ হাজার কেস চিহ্নিত করেছে ইমো, যা ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে করা হয়েছে।
একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং নির্ভরযোগ্য পরিবেশ গড়ে তুলতে ইমো তার কমিউনিটি গাইডলাইন কঠোরভাবে প্রয়োগ করে। স্বচ্ছতা এবং ধারাবাহিকতা বজায় রাখতে সবার জন্য একই নীতিমালা মেনে চলে। প্ল্যাটফর্মটি আরও প্রাসঙ্গিক ফিচার যোগ এবং নিয়মিত আপগ্রেডের মাধ্যমে নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ কমিউনিটি
নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
.jpeg)
.jpeg)
0 মন্তব্যসমূহ